উখিয়া উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে মরিচ্যা বাজারে মৃত গরুর মাংস বিক্রি ও ফিরেনহা মাছ বিক্রির অভিযোগ ২ জনকে প্রেফতার করেছে। গতকাল রবিবার সকাল ১১টায় দিকে ইউএনও মাঈন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মরিচ্যা বাজারে স্থানীয় অসাধু কিছু কসাই বিভিন্ন স্থান থেকে মৃত গরুর মাংস সংগ্রহ করে সুযোগ বুঝে বাজারে বিক্রি করে আসছিল দীর্ঘদিন থেকে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আকস্মিক অভিযান পরিচালনা করে হাতে-নাতে মৃত গরুর মাংস বিক্রি করার অপরাধে কসাই কামাল উদ্দিন কে গ্রেফতার করে।

পাশাপাশি নিষিদ্ধ ফিরেনহা মাছ বিক্রি করার অপরাধে বাবুল মিয়াকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাংস বিক্রেতাকে ২৫ হাজার এবং ফিরেনহা মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাঈন উদ্দিন। জব্দকৃত গরুর মাংস গুলো নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রের্টের কার্যালয়ে নিয়ে এসে ধংস করা হয়।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা সেনিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নুরুল আলম, সহকারি সেনিটারি ইন্সপেক্টর (শিক্ষানবিশ) মোঃ ইউনুছ মাহমুদ ও এস আই আনিছ।

মানিক/জেড