নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৮ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ (০৪ জুন) বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, শেষ ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৩৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ২৯১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।
তিনি আরও জানান, শনাক্তদের মধ্যে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন সুস্থ হয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৮৪২ জন।
অন্যদিকে সরকারি হিসেবে এখন পর্যন্ত নারায়ণগঞ্জে করোনায় মোট ৮৫ জনের মৃত্যু হয়েছে বলে জানান ডা. মোহাম্মদ ইমতিয়াজ।
এমবি





