হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে দুবাই ফেরত একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
স্বর্ণেরবার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মঈনুল খান।
তিনি বলেন, দুবাই থেকে আসা বিজি০৪৮ ফ্লাইটের টয়লেটের আয়নার পেছনে কৌশলে রাখা অবস্থায় স্বর্ণেরবারগুলো উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ৪৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হলেও পরবর্তীতে তা বেড়ে ৬০ কেজিতে দাঁড়িয়েছে বলে জানান মঈনুল খান।
এআর





