গত মঙ্গলবার শিক্ষার্থী কফিল উদ্দিন মাহমুদকে ফেনী থেকে গ্রেপ্তারের পর নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজির না করা এবং পরবর্তীতে পুলিশ কর্তৃক গ্রেপ্তারের কথা অস্বীকার করায় সন্তানের সন্ধানের দাবিতে বিবৃতি দিয়েছে তার পরিবার।

গতকাল বুধবার কফিল উদ্দিন মাহমুদের মা আয়েশা বেগম এ বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে আয়েশা বেগম বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় আমার সন্তানকে (কফিল উদ্দিন মাহমুদ) পুরাতন পুলিশ কোয়ার্টার ডানহাম রোড থেকে ফেনী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিটুর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে আটক করে বর্বর নির্যাতন করার পর ফেনী মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশও আমার নিরপরাধ সন্তানকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত তাকে থানা হেফাজতে রাখা হয়। এ সময় আমরা তার সাথে দেখা করি এবং কথা বলি। কিন্তু ডিবি কার্যালয়ে নেওয়ার পর থেকে সেখানে যোগাযোগ করতে চাইলে ডিবি পুলিশ আমাদের সাথে যোগাযোগ করতে দিচ্ছে না। উল্টো প্রকাশ্যে সবার সামনে থেকে গ্রেপ্তার করলেও এখন গ্রেপ্তারের কথা অস্বীকার করছে। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাকে আদালতে হাজির করা হয়নি। যা আমাদের উদ্ধেগকে আরো বাড়িয়ে দিচ্ছে। আমাদের সন্তানকে গ্রেপ্তারের পর অস্বীকার, দেখা করতে না দেয়া এবং আদালতে হাজির না করা প্রচলিত আইনে বেআইনি। এমনকি উচ্চ আদালতের নির্দেশেরও সুষ্পষ্ট লঙ্ঘন। যা অস্বাভাবিক বিষয়। আমার এখন আমাদের সন্তানকে নিয়ে শঙ্কিত।

বিবৃতিতে তিনি আরও বলেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আমার সন্তানের নিরাপত্তা দাবি করছি। তাদেরকে আটক বা গ্রেফতারের কথা অস্বীকার করায় আমরা আমাদের সন্তানের ব্যাপারে গভীরভাবে উদ্বীগ্ন। আমাদের আকুল আবেদন, তাকে যেন আদালতের নির্দেশনা মোতাবেক দ্রুত আদালতে উপস্থাপন করা হয়। তাকে নিয়ে যেন কোন নাটক সাজানো না হয়। আমাদের সন্তান যদি সত্যিই কোনো অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তাকে আদালতে বিচারের সম্মুখীন করা হোক। আমরা জাতীয় মানবাধিকার সংগঠনসহ দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে আমার সন্তানের আইনের আশ্রয় পাবার অধিকারের ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। (প্রেস রিলিজ)

জেড