চার দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের একাংশের অবরোধে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার সকালে ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় এবং শাটল ট্রেনের লোকোমাস্টারকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কয়েকটি বগির হোস পাইপ কেটে দেয়ার ঘটনা ঘটেছে।

ষোলশহর স্টেশনের মাস্টার জানান, শনিবার সকালে স্টেশনে অবস্থানরত, বিশ্ববিদ্যালয়গামী ২টি শাটল ট্রেনের, ১৬টি বগি সংযোগকারী পাইপ কেটে দেয় আন্দোলনকারীরা।

মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল আবার শুরু হবে। শাটল চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। ছাত্রলীগের বগি ভিত্তিক গ্রুপ ভি-এক্স জানায়, ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে।

এদিকে, শিক্ষকের বাস ধর্মঘটের আওতামুক্ত থাকলেও নিরাপত্তার কারণে শহর এলাকা থেকে বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক বাস ছেড়ে যায়নি। 

 

এএস