দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত করে আদর্শ সমাজ বিনির্মাণে আলেম উলামাদেরকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে মতামত ব্যক্ত করেছেন দেশের শীর্ষস্থানীয় আলেমগণ।
সোমবার সন্ধ্যায় বাংলাদেশ মসজিদ মিশনের উদ্যোগে ইমাম সম্মেলন ও ইফতার মাহফিলে বক্তারা এ কথা বলেন।
অনুষ্ঠানে সাবেক বিচারপতি আব্দুর রউফ বলেন, পবিত্র রমযান মাস আত্মশুদ্ধির ও কুরআন চর্চার মওসুম। পবিত্র কুরআনের কাছে সকল প্রশ্ন ও সমাস্যার সমাধান নির্ভুল ভাবে পাওয়া যায়। তাই আমাদেরকে সকল ভেদা-ভেদ ভুলে পবিত্র কুরআনের আলোকে জীবন গড়তে হবে। তাহলেই আদর্শ সমাজ গড়া সম্ভব।
মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, সমাজ থেকে সকল ধরনের দুর্নীতি, সন্ত্রাস, অপরাধ নির্মূল করতে ইমাম-খতীব ও সর্বস্তরের উলামায়ে কেরামকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। মহানবী (সা.) বলেন-একমাত্র মুসলমান সেই যার হাত ও জবান থেকে অন্য সকল মানুষ নিরাপদে থাকে।
মসজিদ মিশনের সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফাজ্জল হোসাইন খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাফেজ মাওলানা আতাউল্লাহ, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দীন, মাওলানা জাফরুল্লাহ খান, আইম্মাহ পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দীন রব্বানী।
এমআইএস





