রাজধানীর লালমাটিয়ায় তারেক রহিম, সুদীপ কুমার ওরফে রণদীপম বসু, আহমেদুর রশীদ টুটুল নামে তিন লেখক-প্রকাশককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর অফিসে তিন থেকে চারজন যুবক এসে এলোপাথাড়ি কোপায়। এতে তারা গুরুতর আহন হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে তিনি ঢামেকে নিয়ে আসেন।

ঢামেকের চিকিৎসকরা জানান, প্রকাশক আহমেদুর রশীদ টুটুলের শরীরে গুলি করা হয়েছে। বাকি দু’জনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

জানা যায়, শুদ্ধস্বর প্রকাশনী থেকে মুক্তমনা লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশ হয়েছিল।

এমএইচ