কুড়িগ্রামে নববর্ষের পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে একটি গ্রুপ বিভিন্ন জায়গায় তাণ্ডব চালানোর পর কুড়িগ্রাম প্রেসক্লাবে হামলা চালায়।
সোমবার রাত ৮টার দিকে পুলিশের উপস্থিতিতে দুর্বৃত্তরা রামদা ও চাপাতির কোপে প্রেসক্লাবের টিনের বাউন্ডারি ও গেট ভাঙচুর করে। এ সময় প্রেসক্লাবে থাকা সংবাদিকরা ভীতসন্ত্রস্ত পয়ে পড়েন।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক এ ঘটনার তীব্র প্রতিবাদ এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
কেএইচ





