ভারতে অনুপ্রবেশের দায়ে আটকের পর ২ বছর কারাভোগ শেষে তিন বাংলাদেশি যুবককে বুধবার সন্ধ্যায় যশোরের বেনাপোল দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।
ভারতের পেট্রাপোল চেকপোস্ট-ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট-ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের সোপর্দ করে।
ফেরত আসা যুবকরা হলেন, বরিশালের বেজগাতি গ্রামের মান্নান কবিরাজের ছেলে সাইফুল কবিরাজ (৩৪), বগুড়ার শেরপুর উপজেলার কিশনাপুর গ্রামের আব্দুল্লাহ প্রামাণিকের ছেলে গোলাম রব্বানী (২৯) ও ঝিনাহদহের কালিগঞ্জ উপজেলার টিলা গ্রামের হোসেন মোল্লার ছেলে ইসরাইল হোসেন (৪০)। ফেরত আসা এ সব যুবককে ভালো কাজের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হয়।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট-ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম এ বিষয়ে প্রতিবেদককে বলেন, ফেরত আসা যুবকদের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহন করবে।
এসএইচ





