গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস থেকে শিবির কর্মী সন্দেহে ৪ ছাত্রকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া এলাকার ওই ছাত্রাবাস থেকে তাদের আটক করে পুলিশ। তারা ছাত্রাবাসের পাশে ঘর ভাড়া করে থাকতেন।

আটকরা হলেন, নাহিদ হাসান, আনিচুর রহমান, জামালউদ্দিন ও হাসিবুল ইসলাম। তারা ফুড অ্যান্ড টেকনোলজি বিভাগের ছাত্র।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এমবি