রাজধানীর ভাটার থানার নতুন বাজার এলাকায় থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুর সাড়ে ৩টায় হাসান মাহমুদ লালন নামে স্বেচ্ছাসেবক দলের ওই নেতার উপর হামলা করা হয়।
আহতাবস্থায় লালনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাক, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]