লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের দুই প্রভাষককে স্থায়ী ভাবে বরখাস্ত করেছে কলেজ পরিচালনা কমিটি। মঙ্গলবার ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রভাষক দুজন হলেন, অর্থনীতি বিভাগের শামসুজ্জোহা ও কম্পিউটার শিক্ষার প্রভাষক আজিমুদ্দিন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুজ্জামান বলেন, কলেজের প্রভাষক শামসুজ্জোহা ও আজিমুদ্দিনের বিরুদ্ধে অর্থ তসরুপ, একাডেমি ও প্রশাসনিক নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। পরে কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্তে তাদের স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃত প্রভাষক শামসুজ্জোহা ও আজিমুদ্দিন বলেন, আমরা বরখাস্তের বিষয়ে কিছুই জানি না। আমরা নিয়মিত কলেজ যাচ্ছি।

কলেজ পরিচালনা কমিটি’র সদস্য আব্দুল হাই মাষ্টার ওই দুই প্রভাষককে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকার/এমএনজে