নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবাইল এলাকা থেকে ইয়াবাসহ মোস্তফা (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। মোস্তফা ওই এলাকার আব্দুর কাদিরের ছেলে।

জেলা গোয়েন্দা ডিবির উপ-পরিদর্শক (এসআই) হাশিম উদ্দিন জানান, সকালে কুতুবাইল এলাকায় ইয়াবা বিক্রির সময় হাতে-নাতে মোস্তফাকে আটক করেন ডিবি পুলিশের সদস্যরা। পরে তার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওএফ