বরগুনার আমতলী উপজেলার পুজা খোলা এলাকায় ফরিদ (৩৩) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করে পঞ্চাশ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ফরিদ আমতলী উপজেলার আবু হাওলাদারের ছেলে।
সোমবার দিবাগত রাতে উজেলার নিরাশের বিল নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফরিদের খালু খলিল হাওলাদার বলেন, সোমবার সকালে ফরিদ ও তার মামা মুছা শরীফ পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার বানাতি গরুর বাজারে গরু কিনতে যায়। রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে তাদের ওপর হামলা করে একদল দুর্বৃত্ত। এ সময় ওর মামা কোনো মতে পালিয়ে এসে খবর দিলে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই ফরিদের মৃত্যু
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, রাতেই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এআই





