চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পৌরসদরের আন্ডা মার্কেট নামক এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় জয়নাব বেগম (৭২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

ফটিকছড়ি থানার ডিউটি অফিসার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জয়নাব রাস্তা পারাপারের সময় খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম অভিমুখী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। জয়নাব ফটিকছড়ি পৌরসভার ধুরং এলাকার জনৈক আবুল হাশেম চৌধুরীর স্ত্রী বলে জানা গেছে।

কেএইচ