রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে এক ঠিকাদার নিহত হয়েছেন। নিহত ঠিকাদারের নাম সুলতান (৩৫) বলে জানা যায়।
বৃহস্পতিবার সকাল ১১টায় আরামবাগে এ ঘটনা ঘটে।
মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ওসি  ঘটনাস্থলে গেছেন।
গুলিবিদ্ধ হবার পর পরই সুলতানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় তার অফিসকর্মী শামীম।
হাসপাতালে সাংবাদিকদের শামীম জানান, আরামবাগের মকবুল প্লাজার সামনে ১০/৩ নম্বরে তাদের অফিস। সুলতান অফিসে প্রবেশকালীন কয়েকজন সন্ত্রাসী হঠাৎ এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তার বুকে ২টি ও পেটে ১টি গুলি বিদ্ধ হয়। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]