বরিশালের লাকুটিয়া এলাকায় রমজান নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার জের ধরে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এ সময় অভিযুক্তদের ঘরবাড়ি দোকানপাটে ভাংচুর চালায় তারা।
স্থানীয়রা জানায়, রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার লাকুটিয়া সড়কে গাছ ফেলে, এবং অগ্নিসংযোগ করে অবরোধ বিক্ষোভকারীরা। প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারীরা জানায়, শনিবার সন্ধ্যায় কাউনিয়া থানার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামের বাসিন্দা রমজানকে গুরুতর অবস্থায় লাকুটিয়া এলাকায় পাওয়া যায়।
পরে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসার পথে সে মারা যায়। পরে আজ সকালে রমজানের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এইচ ই





