রাজধানী ঢাকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাদারীপুর ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। রোবাবর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বগুড়া ৬৩ মিলিমিটার।
আজ (সোমবার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ৭টা ২৭ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ৪৩ মিনিটে।
এমএনজে





