আশুলিয়ায় পৃথক স্থান থেকে সুমনা নামে এক নারী ও অজ্ঞাতপরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ আগস্ট) ভোরে আশুলিয়ার শ্রীপুর থেকে নারী ও সকালে জামগড়া থেকে অজ্ঞাতপরিচয় ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সুমনা আশুলিয়ায় শ্রীপুরের শ্রী অখিল সরকারের মেয়ে।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সুমনার বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে সুমনা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

তিনি আরও জানান, নিহত সুমনা গাজীপুরের কাপাসিয়ার ললিপলাশী এলাকায় স্বামী শ্রী চন্দ্র সরকারের সঙ্গে বসবাস করতেন। কদিন আগে তিনি আশুলিয়ায় শ্রীপুরে বাবার বাড়িতে আসেন।
অপরদিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এমএনজে