বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া গ্রামে আসছেন।

সেখানে তিনি বিশ্ব বরণ্যে সাধক শ্রী শ্রী মা আনন্দময়ীর পবিত্র জন্মস্থান, আশ্রম এবং আনন্দময়ী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করবেন।

একইসঙ্গে ভারতীয় হাইকমিশনের অর্থায়নে নির্মিত স্থানীয় আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি বক্তব্য রাখবেন।

খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নারায়ণ সাহা মনি এ তথ্য নিশ্চিত করেছেন।

এআর