কুষ্টিয়ার মিরপুরে ৩০ লিটার মদসহ তারিকুল ইসলাম (৩০) ও আরশেদ (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার হালসা বাজার থেকে মদসহ তাদেরকে আটক করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহম্মেদ জানান, গোপন সংবাদে উপজেলার হালসা বাজারে অভিযান চালিয়ে ৩০ লিটার মদসহ পোড়াদহ ইউপির পোড়াদহ গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে তারিকুল ইসলাম ও আমবায়িা ইউপির শাকদহের চর গ্রামের মৃত তকি মন্ডলের ছেলে আরশেদকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মিরপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
এসএইচ/এমকে





