বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে প্রায় আড়াই ঘণ্টা বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা।

আজ সকাল আটটার পর থেকে ওই এলাকায় অবরোধ শুরু করেন কয়েকটি পোশাক কারখানার কর্মীরা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, স্ট্যান্ডার্ড গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করছেন।

পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, শ্রমিকেরা সড়ক অবরোধ করায় মহাখালী-মগবাজার সড়কসহ আশপাশের এলাকার সব সড়কে তীব্র যানজট শুরু হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ।

এএস