পালিয়ে যাওয়া জেএমবির ২ সদস্যের  ছদ্মবেশী ছবি প্রকাশ করেছে পুলিশ। তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার পাশাপাশি পোস্টারও ছাপা হয়েছে। একই সঙ্গে দেয়া হয়েছে দুই জেএমবি সদস্যের শারীরিক গঠনের বর্ণনা।
মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে এ তথ্য।
পুলিশ হোডকোয়ার্টার্স সূত্র জানায়, দুই জঙ্গিকে ধরতে ইতোমধ্যে পুরস্কার ঘোষণার পাশাপাশি তাদের ছবি ও বর্ণনা প্রকাশ করা হয়েছে। পালিয়ে যাওয়ার পর ওই জঙ্গিরা সম্ভাব্য যে ছদ্মবেশ ধারণ করতে পারে তার ছবিই প্রকাশ করা হয়েছে। বর্ণনায় বলা হয়েছে সালাহউদ্দিন ওরফে সালেহীনের উচ্চতা- ৫ ফুট ৮ ইঞ্চি, ওজন-৫৫ কেজি, শারীরিক গঠন-মাঝারি, গায়ের রঙ- শ্যামলা, চোখের রঙ- কালো, সনাক্তকরণ চিহ্ন- বাম পায়ে হাটুর নিচে কাটা দাগ আছে। বোমা মিজানের উচ্চতা- ৫ ফুট ৭ ইঞ্চি, ওজন-৭০ কেজি, গায়ের রঙ- শ্যামলা, শারীরিক গঠন-মাঝারী গড়ন, চোখের রঙ- কালো, সনাক্তকরণ চিহ্ন- বাম হাতের মধ্য আাঙ্গুলে কাটা দাগ।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]