গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন।
শুক্রবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের নওরী গ্রামের আহের উদ্দিনের ছেলে সাবের উদ্দিন ও শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মৃত মেঘু মিয়ার ছেলে নওশাদ মিয়া।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালিব জানান, শুক্রবার দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে ৫জন লোক মাঠে কৃষি কাজ করছিলেন।
এ সময় হঠাৎ বজ্রপাত হওয়ায় ঘটনাস্থলে উদ্দিন এবং হাসপাতালে নেয়ার পথে নওশাদ মিয়া মারা যান। বজ্রপাতে আহত হন আরও তিন জন। যাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় নি।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
এসএইচ





