সাভারে ১১০ বোতল ফেনসিডিলসহ তাসলিমা আক্তার (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সাভারের হেমায়েতপুর এলাকার ইউসুফের বাড়িতে অভিযান চালিয়ে বুধবার বিকালে তাকে আটক করা হয়। তাসলিমা একই এলাকার নজরুলের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন বলে জানা গেছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, একজন নারী মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মাদক আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





