নড়াইলের লাহুড়িয়ায় সৈয়দ রিফাত নামে পনের বছরের এক কিশোরকে হত্যা করেছে তার চাচাতো ভাই সোহাগ (২০)।

এ ঘটনায় শুক্রবার সকাল ৯টার দিকে লাহুড়িয়া থেকে সোহাগকে আটক করেছে পুলিশ। নিহত রিফাত লাহুড়িয়ার হাফেজ আবদুল করিম একাডেমির দশম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, চাচাতো ভাই রিফাত ও সোহাগ ৬ সেপ্টেম্বর আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। সেখানে গিয়ে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুইজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।

পরে আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে সোহাগ রিফাতকে শ্বাসরোধে হত্যা করে মধুমতি নদীতে ফেলে দেয়।  

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুভাষ বিশ্বাস বলেন, আটককৃত সোহাগ প্রাথমিকভাবে তার চাচাতো ভাই রিফাতকে হত্যার পর লাশ মধুমতি নদীতে ফেলে রাখা কথা স্বীকার করেছে।

এদিকে লোহাগড়ার মধুমতি নদী থেকে নিহত রিফাতের লাশ উদ্ধারে পুলিশ, তার পরিবারের লোকজন ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর