রাজধানীর জুরাইনের বৌবাজার এলাকায় জয়নাল আবেদীন (৬০) নামে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (০২ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল ওই এলাকার সেলিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
নিহতের ছেলে মো. সোলেমান জানান, তার বাবা ভোরে কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় কয়েকজন লোক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে।
'চিৎকার শুনে ঘুম থেকে জেগে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসকরা বাবাকে মৃত ঘোষণা করেন,' বলেন তিনি।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হ্ক বিষয়টি নিশ্চিত করেছেন।
ইআর





