লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।শুক্রবার ভোরে ওই এলাকার সাধুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাজারে প্রথমত রফিকুলের তেলের দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে।
মুহুর্ত্বের মধ্যে ওই আগুনে পার্শ্ববর্তী রুবেল, সাদ্দাম, নজরুলের দোকান ও মটর শ্রমিক অফিস পুড়ে যায়।
খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে করেন। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
হাতীবান্ধা ফায়ার সার্ভিস’র ইনচার্জ অসোক কুমার রায় জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে।
সরকার/জেড





