ইতালীয় নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্টমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। তাদের কাজে উদ্বুদ্ধ হয়ে এ দেশে কেউ কেউ প্রচেষ্টা চালাতে পারে।

তিনি বলেন, বিদেশী নাগরিক হত্যার ঘটনাকে অস্ট্রেলিয়া ক্রিকেট দল অজুহাত হিসেবে দাঁড় করাবে না বলে আশা করছি।

মন্ত্রী এ সময় তিনি বিদেশি নাগরিক হত্যায় সরকারের পক্ষ থেকে দু:খ প্রকাশও করেন।

এআই