ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে সবুজ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পীরগঞ্জ ও ভোমরাদহ রেলস্টেশনের মাঝামাঝি স্থান সেনুয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সবুজ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুষারিগাঁও গ্রামের কসির উদ্দীনের ছেলে।
পীরগঞ্জ থানার (ওসি) প্রদীপ কুমার রায় জানান, সকাল ১১টার দিকে পীরগঞ্জ থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সেনুয়া বাজার নামক এলাকা অতিক্রম করার সময় ওই যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এমবি





