বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন অনুমোদন করেছে মন্ত্রিসভা । এই আইনের অধীনে একটি অধিদপ্তর গঠন করা হবে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান।

মন্ত্রিসভায় বলা হয়, ক্যাডেট কোর এতদিন ১৯৫০ সালের আইন দিয়ে চলছিল। এখন এর পরিধি বিস্তৃত হয়েছে। এ কারণে নতুন আইন প্রণয়ন ও এর আওতায় অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিসভায় বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে পর্যটন বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এআই