রাজধানীর সবুজবাগ থানাধীন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত হয়েছেন।
আহতরা হলেন আবুল হোসেন (৬৩) ও তার ছেলে জাহিদ হোসেন (৪২)।
মঙ্গলবার সকালে মাদারটেক এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাহতরা মাদারটেক বাগানবাড়ি এলাকায় থাকতেন।
জানা যায়, আবুল হোসেন ফজর নামাজ পড়ার জন্য মঙ্গলবার ভোরে বাসা থেকে বের হন। এ সময় পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে।
তিনি চিৎকার দিলে ছেলে জাহিদ বেরিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা করলে দুর্বৃত্তরা জাহিদকেও ছুরিকাঘাত করে। পরে পরিবারের অন্য সদস্যরা বেরিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরিবারের লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করেন।
সবুজবাগ থানার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা এবং কেন তাদের ওপর এ হামলা চালিয়েছে, তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ইআর





