চাঁদপুরের মেঘনা নদীর সফরমালী এলাকায় লঞ্চ এমভি মিতালীর কেবিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হাবিবুর রহমান জানান, রাত ৯টা ৪০ মিনিটে যাত্রী নিয়ে চাঁদপুর বিকল্প নৌ-টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় লঞ্চটি। ২০ মিনিট পর মেঘনা নদীর সফরমালী এলাকায় গেলে লঞ্চের একটি কেবিনে আগুন লাগে।
এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে কিছুক্ষণের মধ্যে আগুন নেভাতে সক্ষম হন লঞ্চের কর্মচারীরা।
চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. মোবারক হোসেন জানান, কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
জেএ





