ঠাকুরগাঁওয়ে একটি শটগান ও ৭ রাউন্ড গুলিসহ চার যুবককে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের ইসলাম প্লাজা মার্কেটের আল সাউদ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সাব্বির মাহমুদ চৌধুরী (৩৫), সবুজ (৩০), উজ্জল (৩১) ও বাবু মিয়া (৩২)। সাব্বির শ্যামলী আদাবর এলাকার এসএম মাহবুব চৌধুরীর ছেলে। সবুজ ঢাকা আগারগাঁও এলাকার সমির উদ্দীন সরকারের ছেলে। উজ্জল মাদারীপুর জেলার শিবচর এলাকার শামসুদ্দীন শেখের ছেলে ও বাবু মিয়া ঢাকা আশুলিয়া এলাকার সফিউদ্দীনের ছেলে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফরহাত আহমেদ বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়ও আগ্নেয়াস্ত্রসহ নির্বাচনী এলাকায় আসার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
এআই





