প্রচণ্ড তাপমাত্রার কারণে বেশ কিছুদিন যাবত তাপদাহে পুড়ছে নড়াইল অঞ্চলের মানুষ। তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়ছেে জনজীবন। সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষ ও খেটে খাওয়া মানুষের জনজীবন ওষ্ঠাগত ।

গত কয়েকদিন বৃষ্টি না হওয়ায় প্রচণ্ড খরতাপে ঘর থেকে বের হতে হিমশিম খাচ্ছে শ্রমিক দিনমজুরসহ খেটে খাওয়া সব শ্রেণির মানুষ। সামান্য স্বস্তি ও একটু শীতল পরিবেশের জন্য ছুটছে গাছের ছায়াতলে, নদীর তীরে।

একটু শীতল পরশ ও ঠাণ্ডা পানির জন্য ব্যাকুল হয়ে উঠেছে সাধারণ মানুষ ও রোজাদাররা। নড়াইলে গত কয়েক দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ থেকে দশমিক ৪০ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস।

তাপমাত্রার পার্থক্য ছিল ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা কমে গিয়ে দাঁড়িয়েছে ৬৩ শতাংশে। গরম বাড়ার সাথে সাথে তাপমাত্রার পার্থক্যও কমে আসছে। রাতে তাপমাত্রা কিছুটা কম থাকলেও দিনে গরমের তীব্রতা বজায় থাকছে। তীব্র তাপদাহে নাকাল নড়াইলবাসী।

এ গরমের কারণে বড়দের প্রতিদিন ৪ লিটার ও ছোটদের ২ লিটার পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন নড়াইল সদর হাসপাতালের ডা. হাফিজুর রহমান মুক্ত।

এবিএস