‘আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগান চলছে, ডুগডুগির মতো কী যেন একটা বাজছে, বাতাসে গর্বিত ভঙ্গিমায় দুলছে লাল-সবুজ পতাকা...স্বপ্ন আর সত্যি এক বিন্দুতে মিলে গেলে সেই আনন্দ।এমনই ক্রিকেট আনন্দে ভাসছে পুরো নোয়াখালীবাসী।
বিশ্বকাপ ক্রিকেটে অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের আনন্দে নোয়াখালীতে বিজয় মিছিল করেছে বিভিন্ন সংগঠন।
ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত কোয়াটার ফাইনালে উঠায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করে।
এদিকে মঙ্গলবার দুপরে জেলা শহর মাইজদীতে আনন্দ মিছিল বের করে ২০ দল। শহরের লক্ষীনারায়নপুর থেকে একটি বিজয় মিছিল শুরু হয়ে জেলা জজ আদালত সড়ক প্রদক্ষিণ করে।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন নওয়াব , মো: ওয়াসিম, ইসমাইল হোসেন বাটু, জেলা ছাত্রদল নেতা নয়ন , জনি প্রমুখ।
বাংলাদেশ ক্রিকেট সমর্থক গোষ্ঠির ব্যানারে আয়োজিত এ মিছিলটি মদন মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব বাজার কাঁচারী বাড়ী মসজিদের সামনে এসে শেষ হয়।
এছাড়াও সোমবার সন্ধ্যায় জেলা শহরের প্রধান সড়কে ও মাইজদী হাউজিং এস্টেটসহ বিভিন্ন স্থানে নানা শ্রেণী পেশার মানুষ বিজয় মিছিল বের করে। সোমবার সন্ধ্যার পর থেকে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলায় বিজয় মিছিল বের করা হয়েছে।
মিছিলে জাতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে আরো ভালো করার জন্য শুভ কামনা জানানো হয়।
এসএইচ





