সব ধরনের হুমকির কথা মাথায় রেখে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশে সকল পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক বেনজীর আহমেদ।

আজ মঙ্গলবার সকালে গুলশান বনাণীর শারদীয় দূর্গা পূজামণ্ডপের পরিদর্শন করে সাংবাদিকদের একথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, সারা দেশের ৩০ হাজার ৭৭টি পূজামণ্ডপে র‌্যাবের নজরদারি থাকবে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে র‌্যাব সদস্যরা। তাছাড়া সকল নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় করে পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

মেহেদী/এমবি