গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে শুক্রবার সকালে রাসেল নামের এক জুয়াড়ির মারপিটে শাহিদা বেগম (৩০) নামে এক গৃহবধূ আহত হয়েছে। আহত মহিলাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা কিশোরগাড়ী ইউনিয়নের নয়আনা নওদা গ্রামের আবুল কাশেমের ছেলে জুয়াড়ি রাসেল (২২)জুয়া খেলার জন্য শহিদুল ইসলামের বাড়ির ভিতর দিয়ে বাড়ির পার্শ্বে দুই পানের বরজের ফাকে ভুট্টার জমিতে দীর্ঘদিন থেকে তাসের জুয়া খেলে আসছে।
ঘটনার দিন শুক্রবার সকালে শহিদুল ইসলামের বাড়ির ভিতর দিয়ে যাওয়ার সময় জুয়ারু রাসেল (২২)কে শহিদুলের স্ত্রী শাহিদা নিষেধ করায় রাসেল ক্ষিপ্ত হয়ে গৃহবধু শাহিদা বেগম (৩০)কে বেদম মারপিট করে এসময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে জুয়াড়ি রাসেল (২২)পালিয়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ব্যাপারে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় শাহিদা বেগমের পরিবার। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে নয়আনা নওদা গ্রামে মাদক ব্যবসা সহ তাসের জুয়ার আসর বসায় একদল যুবক জুয়াড়ি। তাদের মুলহোতা রাসেল ও তার পরিবার।
ছাদেকুল ইসলাম রুবেল/জেড





