বরিশাল নগরীতে ডাকাতির ঘটনা ঘটেছে। আগ্নেয়াস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি ও মারধর করে ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকা নিয়ে গেছে ডাকাতরা।

২৬ নং ওয়ার্ড জিয়া সড়কের স্থানীয় বাসিন্দা অব. ডা. আনোয়ারুল ইসলাম কামালের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

তিনি জানান, রাত ২টার দিকে ১০ থেকে ১২ জন ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে যায়।

বরিশাল পুলিশের উপ-পুলিশ কমিশানর আ:রউফ জানান, ঘটনার পর থেকে ডাকাতদের আটক করতে পুলিশ কাজ করছে।

এসএইচ