শতাধিক যাত্রী নিয়ে বরগুনায় তালতলী উপজেলার আশারচরের কাছে পায়রা নদীর মোহনায় একিট ট্রলার ডুবে গেছে। পরে সেখান থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার বেলা সোয়া একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ট্রলারটি পটুয়াখালীর কুয়াকাটা থেকে ছেড়ে বরগুনার পাথরঘাটা উপজেলার চলাভাঙ্গা পীরের ওয়াজ মাহফিলে যোগ দেওয়ার উদ্দেশে যাচ্ছিল।
কোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটির কনটিনজেন্ট কমান্ডার রাহাতউজ্জামান বলেন, “ট্রলারডুবির পর স্থানীয় লোকজন পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করেছে।
সোনাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুলাল ফরাজীর ভাষ্য, পায়রা নদীর মোহনার ডুবোচরে ধাক্কা লেগে কাঠের ট্রলারটির তলা ফেটে যায়। এতে ট্রলারে পানি ওঠায় এটি উল্টে যায়। এ সময় ট্রলারিটতে প্রায় ২০০ জন যাত্রী ছিল বলে সাঁতরে তীরে ওঠা যাত্রীরা তাকে জানিয়েছেন।
দুলাল ফরাজীর তথ্যমতে, ট্রলারডুবির পর স্থানীয় লোকজন মাছ ধরার নৌকা ও ট্রলার নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে ট্রলারটি ডুবে যাওয়ার পর ঠিক কতজন সাঁতরে তীরে উঠেছেন আর কতজন নিখোঁজ রয়েছেন, প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
জেএ





