ফেনী প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলামসহ চারজন সাংবাদিককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ সাংবাদিকরা।
মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকদের বিবদমান দুটো গ্রুপ একই জায়গায় অনুষ্ঠানের ঘোষণা দেয়। এই নিয়ে বিরোধ বাধলে এ ঘটনা ঘটে।

হাসপাতালে রফিকুল জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে ফেনী প্রেস ক্লাবের ভেতরেই তাদের কোপানো হয়। হামলার নেতৃত্ব দেন সময় টিভির প্রতিনিধি বখতিয়ার মুন্না।
গুরুতর আহত রফিকুল বাংলাভিশন ও ঢাকা ট্রিবিউনের ফেনী প্রতিনিধি। আহত অন্যরা হলেন- একাত্তর টিভির ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু, এশিয়ান টিভির ফেনী প্রতিনিধি জাফর সেলিম ও দৈনিক দিনকাল প্রতিনিধি মফিজুর রহমান।
এসএম