স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেছেন, “করোনা ভ্যাকসিনের ব্যাপারে বাংলাদেশ ও ভারত সরকারের শীর্ষ পর্যায় অবগত আছেন। তাই আশা করি ভ্যাকসিন পেতে দেরি হবে না।”

মঙ্গলবার (০৫ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন।

স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন, “ভ্যাকসিন জিটুজি (দুই সরকারের মধ্যে) পর্যায়ে না বেসরকারিভাবে আসবে, সেটা কোনও বিষয় নয়।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজকের একনেক বৈঠকে করোনা ভ্যাকসিন কেনা, সংরক্ষণ ও সরবরাহের একটি চলমান প্রকল্পের আওতায় ৪ হাজার ৩১৪ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন।

এমবি