বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার রেলস্টেশনের কাছে খুলনা থেকে ছেড়ে আসা ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে গোটা উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগযোগ বন্ধ হয়ে গেছে।

আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা থেকে নীলফামারীর সৈয়দপুরগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটির একটি বগি শান্তাহার জংশন পার হয়ে হয়ে দুই কিলোমিটার দূরে বাগবাড়ি নামক এলাকায় লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন শান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

‘এই পথে একটিই রেললাইন। এই দুর্ঘটনার ফলে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্থানীয়ভাবে উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে ঠিক কতক্ষণে এই রেলপথে পুনরায় ট্রেন চালু হবে তা এখনি বলা যাচ্ছে না।’

ওসি মনিরুল আরো বলেন, খুলনা থেকে নীলফামারীগামী ট্রেনগুলো শান্তাহার স্টেশনে এবং ঢাকা থেকে খুলনাগামী ট্রেনগুলো জয়পুরহাট ও আক্কেলপুর স্টেশনে আটকা পড়েছে। সূত্র: এনটিভি

জেড