গাইবান্ধার সাদুল্যাপুর ডিগ্রী কলেজে স্নাতক পাশ ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির চেক প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট এর আর্থিক সহায়তায় প্রদান শীর্ষক প্রকল্পের আওতায় এ চেক প্রদান করেন।

রোববার সকাল ১১টায় সাদুল্যাপুর ডিগ্রী কলেজের এনসি হলে অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম মাহবুবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলেজের গভার্নিং বডির সদস্য শাহারিয়া খাঁন বিপ্লব, আঃ হামিদ, তাজুল ইসলাম, আঃ ছামাদ মধু মন্ডল, সাজু মণ্ডল, নিয়ামত নগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আঃ সমাদ।

অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক ও কলেজের শিক্ষক কমৃচারীবৃন্দ। শেষে ২৭৩ জন শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৯শ টাকা করে চেক প্রদান করেন।

কেএইচ