সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান অপহরণ করা হয় নি বরং তাঁকে কোন কারণে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা। কিন্তু কারা এবং কী কারণে তুলে নিয়ে যেতে পারে তা জানা নেই।

পরিবারের মতে তার কোন রাজনৈতিক সংশ্লিষ্টতাও ছিল না। তাকে তুলে নিয়ে যাওয়ার কোন কারণ দেখছেন না পরিবার। এদিকে মারুফ জামানকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছেন পুলিশ প্রধান।

মারুফ জামান নিখোঁজ হয়েছেন সোমবার, থানায় জিডি হয়েছে মঙ্গলবার। খিলক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় তার গাড়ি উদ্ধার হয়েছে। কিন্তু এখনও খোঁজ মেলেনি তার।

স্বজনরা বলছেন, অনেকটাই নিসঙ্গ জীবনযাপন করতেন সাবেক সেনা কর্মকর্তা মারুফ জামান। তার কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিলো না। তার ভাই বলছেন, বাসা থেকে তিন ব্যক্তির ল্যাপটপ, কম্পিউটারের সিপিইউ, মোবাইল এবং ক্যামেরা নিয়ে যাওয়ায় সন্দেহ হচ্ছে ভ্ন্নি কিছু।

পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজে ঐ তিনজনকে দেখা যাচ্ছে, সেগুলো আরো খতিয়ে দেখা হচ্ছে। আর আইজিপি জানালেন, ঘটনা যাই হোক সত্যটা বেরিয়ে আসবেই।

গেল আগষ্ট থেকে এ পর্যন্ত নিখোঁজ তালিকায় মারুফ জামান ১৩ তম। এর আগে নিখোঁজ হয়েছেন সাংবাদিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও ব্যবসায়ী। যাদের মধ্যে চার জনের খোঁজ মিলছে।
জেড