ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি কাপড় তৈরী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সফল হয়েছে বলে জানা যায়।

আজ শুক্রবার বিকাল ৩টা ৫৯ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন টাইমনিউজবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন মেজর শাকিল আগুন নিভানোর কাজ তদারকি করছেন। তিনি সাংবাদিকদের জানান, আগুন কোনোভাবেই কারাগারের দিকটিতে ছড়িয়ে পড়তে দেওয়া হয়নি।

মেজর শাকিল জানান, পরিস্থিতি এখন অনেকাংশেই নিয়ন্ত্রণে। কম্বল কারখানায় দাহ্য পদার্থে আগুন লাগায় তা পুরোপুরি নেভাতে আরও কিছুটা সময় লাগবে।

সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঘটনাস্থলে আসেন কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন।

তিনি ‍জানান, আগুন কোনোভাবেই কয়েদীদের অংশে প্রভাব ফেলেনি। তবে তারপরেও

কাছাকাছি অংশ থেকে কয়েদীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিভে গেলে তাদের নিয়মিত সেলগুলোতে রাখা হবে।


স্থানীয়রা ‍জানায়, বিকেল ঠিক ৪টার ঠিক পরপরই আগুন লাগে কম্বল কারখানার

গোডাউনে। পরে তা কারখানার দিকে ছড়িয়ে পড়তে থাকে। তবে এই কারখানাটি ঢাকা

কেন্দ্রীয় কারাগারের কয়েদীদের রাখা হয় যে অংশে তার প্রাচীরের বাইরে। ফলে ওই

অংশে আগুনের কোনো প্রভাব পড়েনি।

তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সদর দফতর, লালবাগ ও পলাশী স্টেশনের ছয়

ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত হয়। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়।  ব্যক্তি মালিকানায় লিজ নিয়ে কারখানাটি চলছে বলেও জানায় কারা সূত্র।

 

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট হলো পলাশীর ২টি ইউনিট, লালবাগের ২টি এবং কেন্দ্রীয় কার্যালয়ের ২টি ইউনিট বলে জানান তিনি। পরে আরো ২টি ইউনিট যোগ দেয় বলে জানা যায়।

জেইউ/এসএইচ