রাজধানীর কলাবাগান, বসুন্ধরা ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র ৮ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
আজ (২৬ নভেম্বর) সোমবার সকালে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এই তথ্য জানান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১ ও ২ -এর সদস্যরা রাজধানীর কলাবাগান, বসুন্ধরা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে জেএমবি’র র্যাডিক্যাল ইউথ গ্রুপের ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
এএসপি মিজানুর রহমান জানান, তাদের কাছ থেকে উগ্রবাদী বই, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়েছে।
এমবি





