বরিশাল সদর উপজেলার তালতলি বাজার এলাকা থেকে একটি শটগান ও এক রাউন্ড গুলিসহ মজনু মিয়া (৩৬) নামের এক যুবককে আটক করেছে ডিবি।

মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে তাকে আটক করা হয়। মজনু ওই এলাকার আফাজ উদ্দিনের ছেলে।

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের এসআই চিন্ময় মিত্র বলেন, অস্ত্র বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদে উক্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মজনু মিয়াকে শটগান ও এক রাউন্ড গুলিসহ আটক করা হয়।

এ ঘটনায় অস্ত্র আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আগামীকাল মজনুকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

কেএইচ