রাজধানীতে খুব শিগগিরই উন্নতমানের ৩০০০ বাস নামানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। যার এক হাজারটি হবে শীতাতপ নিয়ন্ত্রিত। আর বর্তমানের ১৮০টির বদলে মাত্র পাঁচটি কম্পানি এসব বাস পরিচালনা করবে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্যও ঢাকায় উন্নত বাসসেবা চালু করা হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সেমিস্টারের নবীন বরণ অনুষ্ঠানে উত্তরর মেয়র এ কথা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র আনিসুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগে এবারে প্রায় এক হাজার ৩০০ শিক্ষার্থীকে বরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, কোষাধ্যক্ষসহ শিক্ষক এবং শিক্ষার্থী-অভিভাবকরা অংশ নেন।
এমএম





