রাজধানীর হাতিরঝিলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় (১৭) এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
আহতাবস্থায় সাব্বির হোসেনসহ কয়েকজন পথচারী ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী সাব্বির জানান, কে বা কারা ওই কিশোরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।
কিশোরের পরনে কালো রংয়ের গেঞ্জি ও কালো ট্রাউজার ছিল বলে জানান তিনি।
এএইচ





